চলতি বছরে ডিভাইস বিক্রি কমবে ৩.৭ শতাংশ
চলতি বছর আনুপতিক মন্দাবস্থা বিরাজ করবে প্রযুক্তি বাজারে। স্মার্টফোনের পাশাপাশি পিসি, ট্যাবলেট বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। জানিয়েছে এ বছর এসব ডিভাইস বিক্রি গড়ে ৩ দশমিক ৭ শতাংশ কমবে। এরমধ্যে স্মার্টফোন বিক্রি কমবে ৩ দশমিক ২ শতাংশ।
তবে আশার কথা, এ বছর স্মার্টফোন বিক্রির নেতিবাচক ধারা আগামী বছরে উন্নতির দিকে যাবে। চলতি বছর থেকে আগামী বছর ২ দশমিক ৯ শতাংশ স্মার্টফোন বেশি বিক্রি হবে।
গার্টনারের বিশ্লেষণ বলছে, ২০২০ সাল নাগাদ ৫-জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের ব্যবহার শুরু হলে এর বাজার শেয়ার দাঁড়াবে ১০ শতাংশে। ২০২৩ সাল নাগাদ ৫-জি সমর্থিত স্মার্টফোনের শেয়ার দাঁড়াবে ৫৬ শতাংশ।